ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির পৌর মিনিপার্কে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পথনাটক অগ্নিকন্যা মঞ্চস্থ হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় এই নাটকটি মঞ্চায়িত হয়।
বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক পথ নাটক মঞ্চায়ন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান উপভোগ করেন। এসময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অন্তরা হালদার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক এই পার্কে উপস্থিত দর্শনার্থী এই নাটকটি উপভোগ করেন।










