ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় টিসিবি পণ্য ক্রয়কারী সুবিধাভোগীদের তালিকা থেকে যাচাই-বাছাইয়ে ৪ হাজার ৯০৯জন বাদ পড়েছে। এই তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তির নাম ছিল যাচাই বাছাই শেষে জেলার ৪টি উপজেলায় ও ২টি পৌরসভায় তালিকাভ‚ক্তদের সংখ্যা দাড়িয়েছে ৪৯ হাজার ৬৬৬জন। ইতিপূর্বে এই তালিকায় ৫৪ হাজার ৫৭৬জনের অন্তুর্ভূক্তি ছিল।
বর্তমানে ঝালকাঠি সদরে ১২ হাজার ৬০৪জন, নলছিটি উপজেলায় ২১ কহাজার ১১৩জন, রাজাপুর উপজেলায় ৮হাজার ৬৪১জন, কাঠালিয়া উপজেলায় ৭হাজার ৩০৯ জন সুবিধাভোগী রয়েছে। জেলায় টিসিবি পন্য বিক্রিকারী ৭৪জন এদের মধ্যে বর্তমানে ৪০জন সচল রয়েছে।
বর্তমানে ঈদুল আযহা উপলক্ষে সরকার ট্রাকসেলের মাধ্যমে ৪ উপজেলা সদরে ১০জন ডিলারের মাধ্যমে ১৩দিনের জন্য টিসিবি পণ্য বিক্রি করছে। টিসিবির এই পণ্যের মধ্যে রয়েছে তৈল, ডাল ও চিনি। ঝালকাঠি পৌর এলাকায় ৪টি ট্রাক ৪টি স্থানে, রাজাপুর উপজেলায়, নলছিটি উপজেলা ও কাঠালিয়া উপজেলায় ২টি করে ট্রাক পণ্য বিক্রি করছে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ডিলারদের ৪০০ পরিবারের জন্য পণ্য বিক্রির জন্য দেয়া হচ্ছে।










