ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলা তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
ঝালকাঠি জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ বাচ্চু হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তাব্য রাখেন,তাঁতীদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক আদুল মতিন চৌধুরী,যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল্লাহ,জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেছে। তারপর একটি গোষ্ঠী নানাভাবে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা চাই অন্তর্র্বতীকালীন সরকার একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। অনুষ্ঠানে চার উপজেলার তাঁতীদল জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










