ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত ঝালকাঠি জেলার ৪টি উপজেলা দলকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় ঝালকাটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র চন্দ ও কাঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নরেশ চন্দ্র গাইন। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ট‚র্নামেন্টের উদ্ভোধন করেন জেলা প্রশাসক।
উদ্ভোধনী দিনের প্রথম ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা ২-১ গোলের ব্যবধানে রাজাপুর উপজেলাকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে কাঠালিয়া উপজেলা ও নলছিটি উপজেলার মধ্যে মুখোমুখি হবে। এই ম্যাচ থেকে বিজয়ী দুটি দল সোমবার ফাইনাল খেলবে।










