ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জুলাই গণঅভুত্থান দিবস গণ র্যালী ও পথসমাবেশের মধ্য দিয়ে পালন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবের চত্বর থেকে সমাবেশ শেষে র্যালী শুরু হয় এবং র্যালিটি শহর ঘুরে রোনালস্্ রোডে এসে শেষ হয়। জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এই গণ র্যালীতে নেতৃত্ব দেন।
পৌর আমির মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে জেলা আমির এড. হাফিজুর রহমান, সেক্রেটারী ফরিদুল হক, উপজেলা আমির মনিরুজ্জামান তালুকদার বক্তব্য রাখেন। এরপূর্বে একই স্থান থেকে অনুরুপ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।










