ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে এমপি প্রার্থী হিসেবে ঢাকা মহানগর জামায়াত নেতা শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করেন দলটি।ইতিমধ্যে তিনি গণসংযোগ শুরু করেছেন। রোববার সন্ধ্যায় ঝালকাঠি শহরের শ্রী শ্রী পাবলিক হরিসভায় সনাতন ধর্মীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদ হোসেন, উপজেলা জামায়েত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাধা শ্রী শ্রী রাধা উৎসব উপলক্ষ্যে পদাবলী কীর্ত্তন চলছিল।
ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল সাহা সহ সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, আগামী বাংলাদেশে যে যার ধর্ম স্বাচ্ছন্দে পালন করবে। প্রয়োজনবোধে জামায়াতে ইসলামী সার্বিক নিরাপত্তা প্রদান করবেন।










