ঝালকাঠি প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে নিয়োগ বিধি সংশোধন ও ইন সার্ভিস ডিপ্লমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারিরা।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সমনে অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঝালকাঠি শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদা সুলতানা, সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম।
বক্তারা বলেন, বিগত কোন সরকার আমাদের যৌক্তিক দাবি পুরন করে নাই। আজও আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে অবহেলিত। আমাদের যৌক্তিত দাবিগুলে দ্রæত বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ করছি।










