ঝালকাঠি প্রতিনিধিঃ
মেধা ও মননে সুন্দর আগামী এই প্রত্যাশা নিয়ে ঝালকাঠিতে কৈশোর কর্মসূচির উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলার আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এই মেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, পিরোজপুর উদ্দীপনের জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ও ঝালকাঠির হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উদ্দীপনের ঝালকাঠির আঞ্চলিক ব্যবস্থাপক নিহার রঞ্জন রায়।
এ উপলক্ষ্যে মেলায় ১০টি ইউনিয়ন ও ঝালকাঠি পৌরসভাসহ ১১টি স্টলে মাদকবিরোধী, পুষ্টি বিষয়ক জ্ঞান, প্রজনন স্বাস্থ্য, পরিবেশ বিষয়ক বনায়ন, ইত্যাদি বিষয় নিয়ে মেলায় বিভিন্ন উপকরণ উপস্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ভোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ঝালকাঠি জেলায় ১১৮টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে যেখানে কিশোর-কিশোরীদের সংগঠিত করে এই সকল বিষয়ে অবহিত করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২শতাধিক কিশোর-কিশোরীরা প্রতিযোগিতামূলক কবিতা, নাচ ও গান পরিবেশন করেন।










