ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি শহরে পারকি ফাইত নগর তালুকদার বাড়ির সামনে শাকিল স্টোরের কাছে ৭০ পিস ইয়াবাসহ মোঃ আসলাম খান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সে সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের রুনশী গ্রামের মোঃ হুমায়ুন খানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ তারিকুল ইসলাম আসলামকে ধরে তার দেহ তল্লাশী করে পকেট থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে।
এব্যাপারে ডিবি ডিবি পুলিশের এসআই মোঃ তারিকুল ইসলাম মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।










