ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আনুষ্ঠানিক পুষ্টি সপ্তাহের উদ্ধোধন হয়েছে । বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহ পালিত হবে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান । সিভিল সার্জন ডা: মোহান্মদ হুমায়ন কবীরের সভাপত্বি ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ¦ল কুমার রায় বিশেষ অতিথি ছিলেন । বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আবুয়াল হাসান ।
মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মোস্তাফিজুর রহমান ।
সভায় পুষ্টিকে প্রধান্য দিয়ে খাবারের ক্ষেত্রে শর্করার পরিমান বেশি এর পরই শাকসবজি খাওয়ার গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে । চিনি লবণ কম পরিসরে ব্যবহার করা এবং একজন মানুষ প্রতিদিন কম করে ৮ গøাস পানি পান করার খাদ্য অভ্যাস গড়ে তোলে পুষ্টির নিশ্চয়তা বহাল রাখার পরামর্শ দেওয়া হয়েছে ।










