ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইজীবি সমিতির ২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মন্নান রসুলের সভাপতিত্বে বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন হাওরাদার বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের আয়বৃদ্ধি এবং ব্যায় সংকোচন করে ৫লক্ষ ৪৬ হাজার ১৪৮টাকা উদ্বৃত্ত রেখে বাজেট পেশ করা হয়। সম্ভাব্য আয় ৩৪ লক্ষ ১৭ হাজার ৫৪৮টাকা আয় এবং ২৮ লক্ষ ৭১ হাজার ৪শ টাকা প্রস্তাবিত ব্যায় ধরা হয়েছে। বাজেট প্রস্তাবের উপর সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে এম আলম খান কামাল, মু. মল্লিক নাসির উদ্দিন ও আ.ফ.ম মোস্তাফিজুর রহমনা মনু বক্তব্য রাখেন।
আয়ের খাত গুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, ওকালত নামা বাবদ ১৯ লক্ষ ২০ হাজার টাকা, হাজিরা ৬ লক্ষ ৫০ হাজার টাকা, সদস্যদের মাসিক চাঁদা ২ লক্ষ ৭৫ হাজার টাকা। ব্যায়ের খাতে কর্মচারিদের বেতন ভাতা ১০ লক্ষ ৩১ হাজার ৮০০টাকা, ওকালত নামা, হাজিরা বন্ড ইত্যাদি ছাড়ানো ২ লক্ষ ৫০ হাজার টাকা, বিভিন্ন অনুষ্ঠানে ব্যায় ২ লক্ষ টাকা, বার্ষিক সাধারণ সভা ২ লক্ষ ৮০ হাজার টাকা ও কল্যান তহবিলে স্থান্তর ৩ লক্ষ টাকা উল্লেখযোগ্য।