ঝালকাঠি প্রতিনিধি:
ঝাকাঠিতে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে’ এতিম শিশুদের মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১সেপ্টেম্বর সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সংগঠনটি ঝালকাঠির ৪০ জন এতিম শিশুদের লালন পালন করছে। এ সংগঠনের মাধ্যমে এতিম শিশুরা বছরে চারবার খাদ্য সহায়তা পাচ্ছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি,তেল, হরলিক্স বিভিন্ন ফল সহ ১৩ টি আইটেমের ৫১ কেজি খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষা উপকরণ সেশন ফি বাবদ নগত অর্থ দেয়া হয়। এসব এতিম শিশুদের ঈদে দেয়া হয় নতুন পোষাক।
খাদ্যসামগ্রী বিতরণ করেন বরিশাল প্রতিনিধি আবদুল ওহাব, অরফান সুপারভাইজার সাজিদ আল আহাদ ও সিবলী তালুকদার।
সংগঠনের প্রতিনিধিরা জানায়, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ ‘অরফান কেয়ার প্রোগ্রম’এর আওতায় দেশের বিভিন্ন জেলায় এতিম শিশুদের জন্য বছরে চার ধাপে (সমগ্র বছরের জন্য ) খাদ্যসামগ্রীসহ বছরে একবার চিকিৎসা সুবিধা, দুইবার পোশাক প্রদান এবং সারাবছরের জন্য একবার শিক্ষা উপকরণ ও স্কুল ফি সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রত্যেকটি এতিম শিশু ৫ থেকে ১৮ বছর পর্যন্ত এমন খাদ্যসামগ্রীসহ নানান সুযোগসুবিধা পাবে। এই সেবামূলক কাজ সহ বিভিন্ন কল্যানকর কার্যক্রমও চলমান থাকবে।










