জনতার খবর ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা: শফিকুর রহমান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।












