ঝালকাঠি প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা.জিয়াউদ্দিন হায়দারের সাথে ঝালকাঠি জেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের আমতলা সড়কের বিএনপির দলীয় কর্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদৎ হোসেন। এসময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা.জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠি বিভিন্ন রকমের প্রতিবন্ধী এদের উন্নয়নের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ায় দেশের মানুষ আনন্দিত। খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন।










