কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
আজ ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে কাঠালিয়া উপজেলার সরকারি অফিসে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষে রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম সিকদার ও বিএনপি নেতা শাহনেওয়াজ আকন গেন্দু । এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










