কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন।
আজ সকালে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে প্রত্যেককে ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার ও থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
দন্ডপ্রাপ্তরা জেলেরা হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার জোপখালি গ্রামের মোঃ আলম মৃধার ছেলে মোঃ আরিফ মৃধা, মোঃ বাদল মৃধার ছেলে মোঃ সুজন মৃধা ও মোঃ জয়নাল মৃধার ছেলে মোঃ মিরন মৃধা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।










