কাঠালিয়া প্রতিনিধিঃ
ফ্যাসিবাদী খুনি হাসিনার ফাঁসি ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানের আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম খোকন, যুবদল নেতা মোঃ রেজাউল করিম, জাকির হোসেন, মোঃ পলাশ গোলদার, ফজলে খোদা সুমন খলিফা, গোলাম কবির প্রমূখ।
এ সময় বক্তারা বলেন “ফ্যাসিবাদী খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।”










