স্টাফ রিপোর্টারঃ
“আলোর খোঁজে দূরে যেতে হয় না, নিজেকে জ্বালাতে হয়” এই স্লোগানকে ধারণ করে কাঠালিয়া প্রেসক্লাবে পালিত হয়েছে, সত্য, অঙ্গীকার এবং অবিচল পথ চলার মহাকাব্য দৈনিক সাগরকূলের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষীকী।
কাঠালিয়া দৈনিক সাগরকূল পাঠক ফোরামের উদ্যোগে আজ ৮ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।
উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, দৈনিক সাগরকূলের স্টাফ রিপোর্টার মোঃ শাকিল আহমেদ, কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দীন আকাশ, সাংবাদিক জুসফিকুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের দপ্তর ও আইসিটি সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা খায়রুল আমিন ছগির, নির্বাহী সদস্য আহমদুর রহমান রবিউল, সদস্য মোঃ ইলিয়াস হাওলাদার, মাহফুজুর রহমান গাজী।










