কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট সোমবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজন করেন।
ওরিয়েন্টেশন সরকারি কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক, রেড ক্রিসেন্ট কর্মীসহ বিভিন্ন পেশার ৪৫ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি জেলার সহ-সভাপতি, ডাঃ মাহামুদা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমূখ।










