কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় ১ হাজার নিম চারা রোপন করে দৃষ্টান্ত স্থাপন করলেন তালগাছিয়া মাদ্রসা কর্তৃপক্ষ।
আজ ২৮ জুলাই সোমবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে বিভিন্ন কাচাপাকা রাস্তার পাশের্^ ১ হাজার চারা রোপন করা হয়েছে। সামাজিক অন্যায় ও অবক্ষয় প্রতিরোধ কমিটির ব্যানারে মাদ্রাসায় ইমদাদিয়া খানকাহ্ আশ্রাফিয়ার উদ্দ্যেগে সরকারের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এ চারা রোপন করা হয়।
খানকায়ে আশ্রাফিয়ার পীর সাহেব মুফতি মোঃ নুরুল্লাহ আশ্রাফি প্রধান অতিথি হিসেবে ঔষধী নিম গাছের চারা রোপন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গন্যমান্যব্যক্তি।










