কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাব নবগঠিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে ১১ সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রিকিউসিটর আক্কস সিকদার, সহ-সভাপতি মোঃ আল আমিন তালুকদার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান, কাঠালিয়ায় সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুস সালাম, মনস্বিতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ শামীম আহমেদ, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম,চেচরী রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল জমদদার,সামাজিক আন্দোল কাঠালিয়ার সভাপতি আমিত হাসান তুহিন সিকদার,কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










