কাঠালিয়া প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার কাঠালিয়া উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রাতে কাঠালিয়া প্রেসক্লাব সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি সরকার গঠন করলে, বাংলাদেশ হবে, সাংবাদিক ও সংবাদপত্র বান্ধব দেশ। সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করা হবে। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করা হবে। প্রেসক্লাবে সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, বিএনপি নেতা কর্নেল ( অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী,কেন্দ্রীয় শ্রমিক দল নেতা মোঃ রফিক হাওলাদার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাইরুল আমিন খোকন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু শিকদার, বিএনপি নেতা হালিম শিকদার, মোঃ রেজাউল করিম,মোঃ পান্না মুন্সিসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










