উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া(ঝালকাঠি)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নে ৯৩৪ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার ।
চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিঠু মিয়া, রুহুল আমিন জিহাদি, বাদল মাহমুদ, নুরুজ্জামান সিকদার, নুরুল আলম মিলু, স্বপন সিকদার ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার ওজা প্রমুখ।
স্থানীয় প্রশাসন জানায়, প্রতি বছর ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে। হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।










