আগামীকাল বুধবার সকাল ৬ টা হইতে দুপুর ১ টা পর্যন্ত কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ ১৩ মে কাঠালিয়া ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-
গ্রিড ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প (EEGBPSP) – Package-3 এর আওতায় আগামী ১৪ মে ২০২৫ খ্রি: তারিখ, বুধবার ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন ও ট্রান্সফার বাস সকাল ০৬:০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত সাট ডাউন থাকবে।
উক্ত সাট ডাউন চলাকালীন সময়ে ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের আওতায় সকল ৩৩ কেভি ফিডার সমূহ বন্ধ থাকবে।
উন্নয়ন কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।










