বিনোদন ডেস্কঃ এক উঠতি অভিনেত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক-সংক্রান্ত কথাবার্তা বলেছিলেন আরিয়ান খান। বুধবার সেই কথোপকথনের ‘তথ্যপ্রমাণ’ আদালতের কাছে জমা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। তার পরেই মাদককাণ্ডে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
বৃহস্পতিবার ২১ অক্টোবর দুপুরে আচমকা অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে এনসিবি তল্লাশি চালায়। শুধু তা-ই নয়, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর নায়িকাকে এনসিবির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা যায়।












