বিনোদন ডেস্কঃ ঢালিউডের শান সিনেমার জন্য গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি আরমান মালিক ও পলক মুচ্ছাল। এই জুটির ‘চলো পাখি হই’ শিরোনামের গানটিতে অভিনয় করেছেন ঢালিউডের উঠতি অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি।
১৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গানটির ফার্স্ট লুক ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পূজা চেরি নিজের ফেসবুক পেজে গানটি শেয়ারও করেছেন। সিনেমায় অভিনয় করেছেন- তাসকিন রহমান, গুলশান আরা চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী ও আরমান পারভেজ মুরাদ প্রমুখ। তরুণ নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।
সূত্রঃ বাংলা ভিশন।












