নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে পাঁচটি ককসিট ভর্তি বিপুল পরিমান জাটকা জব্দ এবং গাড়ী চালক ও সুপারভাইজারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ড সুমন হোসেনসহ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।










