জনতার খবর ডেক্সঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলার আমীর নির্বাচিত হয়েছেন মাষ্টার মোঃ মজিবুর রহমান। ইতিপূর্বেও তিনি উপজেলা আমীরের দায়িত্ব পালন করেছেন।
গত ১২ নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে কর্মপরিষদের বৈঠকে সদস্যদের গোপন ভোটের মাধ্যমে তাকে উপজেলা আমির নির্বাচিত করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান তার নাম ঘোষনা করেন।
মাষ্টার মোঃ মজিবুর রহমান দীর্ঘদিন কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করায় নেতাকর্মীরা তার প্রতি আস্থাভাজন। এ ছাড়া তিনি সদালাপি ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে নিজ দলের বাহিরেও বিভিন্ন দলের নেতাকর্মীদের কাছে ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত মোঃ মজিবুর রহমান দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।










