বিষখালী- জিল্লুর রহমান জিল্লু
নদীর নাম বিষখালী চলে আঁকা বাঁকা
দুই ধারে গাছপালা পথঘাট ফাঁকা।
ভাঙ্গা গড়ায় চলে নদী করে কলতান
ডিঙি নৌকায় পাল তুলে মাঝি গায় গান।
দুই ধারে শাকফুল বায়ু শনশন
ঢেউে ঢেউে বালিহাঁস করে কনকন।
জেলে ভাই মাছ ধরে, চাষী যায় খেতে
জোয়ারের পানিতে নদী ওঠে মেতে।
দুই পাড়ে জমজমাট বেচাকেনার হাট
যোগাযোগের স্মৃতি হয়ে আছে খেয়াঘাট।
বিকেলে নদীর পাড়ে জনতার ঢল
নির্মল বাতাসে বাড়ে কোলাহল।
টলমল করে পানি কি যে অপরূপ
নদীমাতৃক বাংলাদেশ মায়ের স্বরূপ।
বিষখালীর মিঠা পানি সৃষ্টির নেয়ামত
নদীতে বর্জ্য ফেলে করি খেয়ানত।
জীবন নদী রক্ষা করি, বাঁচাই পরিবেশ
সুজলা সুফলা আমার বাংলাদেশ।
জিল্লুর রহমান জিল্লু
কাঠালিয়া, ঝালকাঠি












