জনতার খবর ডেস্কঃ খালেদা জিয়া অসুস্থ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি অভিযোগ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিএনপি মনে হয় চায় না তিনি সুস্থ হোন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, এ প্রার্থনা করছি।
১৩ জুন সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা আগেও উনাকে মেধা ও যোগ্যতা দিয়ে সুস্থ করে তুলেছেন। আগে তিনি যেমন অসুস্থ ছিলেন, এবারের অসুস্থতা তেমন নয়, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন।
তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে যে আনন্দ-উল্লাস সেটাকে ম্লান করতে, আতঙ্ক তৈরির জন্য এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, যারা গুজব রটায় তারা তো এ কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আমি মনে করি, এগুলোর সঙ্গে নাশকতার যোগ আছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এবং সম্প্রতি দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের সঙ্গে নাশকতার যোগসূত্র আছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।












