কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ-
বিএনপি ও জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ গোলাম মোস্তফা সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রুস্তুম আলী খান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইদ্রীস আলম গাজী, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, মোঃ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, রাজাপুর উপজেলা সেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন মৃধা, আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ নিয়ামত উল্লাহ সিব্বির ও মোঃ ছাইদুল ইসলাম সুমনসহ আরো অনেকে।










