মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিন রামনা গ্রামের ৬৪ ঘর আবাসনের বাসিন্দারা আবাসনে থাকা মাদক ব্যবসায়ী ও চরিত্রহীন ‘শিরিন” কে আবাসন থেকে অপসারন ও বিচারের দাবীতে রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আবাসনের সামনের সড়কে মানববন্ধন করেছে।
এ মানববন্ধন আয়োজন করেন ৬৪ ঘড় আবাসনের সদস্যরা ও এলাকাবাসী। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন এর পরে একটি বিক্ষোভ মিছিল বের করে, এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় মানববন্ধনে উপস্থিত সবাই মাদক ব্যবসায়ী ও চরিত্রহীনা শিরিনের বিচার ও আবাসন থেকে অপসারনের দাবি জানান।










