আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালে অটোভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই বন্ধু আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাশাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সরদার (১৯) গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের শাহীন সরদারের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এস আই আলী হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ রাতে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী অটোভ্যানর সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত এবং তার অপর দুই বন্ধ আহত হয়। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এস আই আলী হোসেন আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










