বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকবিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি একাধিক দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক একটি ভাতা ও সুবিধাদি পাবেন। এ আদেশ যোগ দানের তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়াও তিনি একাধারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।










