ঝালকাঠি প্রতিনিধিঃ
টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার প্রার্থী হওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তিনি। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি রাজাপুর উপজেলার বাইপাস এলাকার নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের আওয়ামলীগ ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ঝালকাঠি-০১ আসনে শাহজাহান ওমরসহ ৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।










