জনতার খবর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল- এর কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান-এর হাইকোর্ট বেঞ্চ ৮ ডিসেম্বর বুধবার এই নির্দেশ দেন।
নির্দেশে বিটিআরসি’র চেয়ারম্যানকে এটি দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর আগে গতকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল-এর বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এই আবেদন করেন তিনি।
নূর উদ্দীন তাঁর অভিযোগে লিখেছেন, মোয়াজ্জেম হোসেন আলাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।
সূত্রঃ বাংলা ভিশন টিভি।












