অনলাইন ডেস্কঃ পদ্মা সেতুর নাট খেলা সেই রাইজিদের বাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী বাইজিদের মেঝ ভাবি হাদিসা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এরপর সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে হাদিসা পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন বলে জানান।
পটুয়াখালী সদর থানার এসআই ছলিমুর রহমান জানান, ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে।