রাজধানী ঢাকার ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনির হোসেন (৩২), জাফর (৫০) ও মোস্তফা (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। তিনি জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ওপরে ক্রেনে করে মালামাল ওঠানো হচ্ছিল। ওই সময় নিচে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এক পর্যায়ে ক্রেন থেকে রুপস ছিড়ে নিচে শ্রমিকদের মাথায় পড়ে।
এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং দুজন আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।










