নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে তিনদিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক মেলা, ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এ মেলা। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে একজন মানুষের দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহন ও পুষ্টি মান দরকার সে সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কেন্দ্র বরিশাল বিভাগ এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামা। বিশেষ অতিথি ছিলেন নলছিটি কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন।
বরিশাল আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আঃ মজিদের সভাপতিত্ব করেন। অংশগ্রহণ কারিদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।










