• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি

নভোচারীরা মহাকাশ ছেড়ে পালাচ্ছেন

জনতার খবর প্রকাশক জনতার খবর
নভেম্বর ১৮, ২০২১
in বিজ্ঞান ও প্রযুক্তি
A A
নভোচারীরা মহাকাশ ছেড়ে পালাচ্ছেন

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মহাকাশে বড় বিপদ ডেকে এনেছে রাশিয়া। দেশটির ক্ষেপণাস্ত্র মহাকাশে আতঙ্ক সৃষ্টি করায় মহাকাশচারীদের (নভোচারী) প্রাণ বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীতে ফিরতে অপেক্ষা করছে মহাকাশযান।

রাশিয়া ঘোষণা না দিয়ে গত সোমবার নীরবে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পরপর চারটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে। সেই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কয়েক মিনিটের মধ্যে চূর্ণবিচূর্ণ হয়ে যায় পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ। ভেঙে পড়া প্রায় ৪০ বছর বয়সী উপগ্রহ থেকে দিগ্বিদিকশূন্য হয়ে ছিটকে বেরনো বড় ও মাঝারি রাশি রাশি টুকরো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে। রাশি রাশি টুকরো কক্ষপথে ঘণ্টায় প্রায় সাড়ে ২৭ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে প্রদক্ষিণ করতে শুরু করে দেয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কৃত্রিম উপগ্রহ চূর্ণবিচূর্ণ হয়। একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগতো সেটি।

হিউস্টনে নাসার মিশন কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে সাতজন মহাকাশচারীই চেপে বসেন পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষারত মহাকাশযানে। সেখানেই আশ্রয় নিতে বাধ্য হন মহাকাশচারীরা। যাদের মধ্যে রয়েছেন আমেরিকা, জাপান ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র মহাকাশচারীরা।

জানা যায়, ওই ঘটনা ঘটেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর উপগ্রহ বিধ্বংসী পরীক্ষা (‘ডাইরেক্ট অ্যাসেন্ট অ্যান্টি-স্যাটেলাইট টেস্ট (ডিএ-এস্যাট)’-র জন্য। চার দশক আগে পৃথিবীর কক্ষপথে একটি উপগ্রহ পাঠিয়েছিল রসকসমস। সেই উপগ্রহটির নাম ছিল ‘কসমস ১৪০৮’। সাবেক সোভিয়েত জামানায় উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় বিভিন্ন দেশের ওপর গোয়েন্দাগিরির জন্য। যদিও কয়েক দশক আগেই কার্যকালের মেয়াদ ফুরিয়ে গিয়ে অচল হয়ে যায় উপগ্রহটি।

আরো দেখুন

বিশ্বব্যাপী আড়াইঘণ্টা ধরে বিচ্ছিন্ন স্টারলিংক, দুঃখ প্রকাশ ইলন মাস্কের

১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে পৃথিবীর একাংশ!

আমেরিকার বিদেশ দফতর ও নাসার অভিযোগ, উপগ্রহটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়িয়ে দেওয়ার আগে সেই কর্মসূচির কথা আমেরিকা, ভারত, জাপান, চীন বা ইউরোপের কোনো দেশের মহাকাশ সংস্থাকেই জানায়নি রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এ ঘটনা আগামী দিনে মহাকাশে বিভিন্ন দেশের পেশি প্রদর্শন ও সমরসম্ভার পাঠানোর গোপন প্রস্তুতিতে আরো উৎসাহিত করবে। উৎসাহিত করবে উপগ্রহ বিধ্বংসী উপগ্রহ ও মহাকাশ যুদ্ধে খুব প্রয়োজনীয় লেসার রশ্মির অস্ত্রশস্ত্র বানাতে। তাই এ ব্যাপারে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নাসা। তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন একটি বিবৃতিতে বলেন, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে এই পরীক্ষা করেছে রাশিয়া। ওই ঘটনায় এখনই কক্ষপথে দেড় হাজারেরও বেশি মহাকাশ আবর্জনা বা স্পেস ডেব্রি তৈরি হয়েছে। সেগুলো বেশ বড় ও মাঝারি আকারের। আগামী দিনে সেগুলোর ধাক্কাধাক্কিতে টুকরোগুলোর সংখ্যা আরো বাড়বে। তা বিভিন্ন মহাকাশযানের যাতায়াত ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠল। তার ফলে অন্যান্য দেশের নিরাপত্তা, অর্থনীতি ও বিজ্ঞান গবেষণা বিঘ্নিত হওয়ার আশঙ্কা জোরদার হলো।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিল নেলসন বলেন, ২০১৯ সালে এমন একটি পরীক্ষা করেছিল ভারত। ২০০৭ সালে চীনও করেছিল এমন একটি পরীক্ষা। দুটি দেশকেই সতর্ক করা হয়েছিল। ২০০৮ সালে এ জাতীয় একটি পরীক্ষার পর আমেরিকা আর এ পথে হাঁটেনি। এবার রাশিয়ার এ পরীক্ষার পর আবার সবকটি দেশের মহাকাশ গবেষণা সংস্থাকে বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনার বাস্তবতা বুঝিয়ে দিল।

Tags: নভোচারীরা মহাকাশ ছেড়ে পালাচ্ছেন
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

বিশ্বব্যাপী আড়াইঘণ্টা ধরে বিচ্ছিন্ন স্টারলিংক, দুঃখ প্রকাশ ইলন মাস্কের

বিশ্বব্যাপী আড়াইঘণ্টা ধরে বিচ্ছিন্ন স্টারলিংক, দুঃখ প্রকাশ ইলন মাস্কের

জুলাই ২৫, ২০২৫
১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে পৃথিবীর একাংশ!

১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে পৃথিবীর একাংশ!

জুলাই ২৩, ২০২৫
ছয় মাসে ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট, ঝুঁকিতে থাকছে যারা

ছয় মাসে ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট, ঝুঁকিতে থাকছে যারা

জুলাই ২২, ২০২৫
আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

জুন ২৪, ২০২৫
বাংলাদেশে ‘গুগল পে’

বাংলাদেশে ‘গুগল পে’

মে ২৯, ২০২৫
বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা : জাতিসংঘ

বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা : জাতিসংঘ

এপ্রিল ২২, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা

কাঠালিয়ায় বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এপ্রিল ২১, ২০২৬
সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

এপ্রিল ২১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত