ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগ ছোট কিন্তু সুন্দর একটি ছাদ কৃষির বাগান করেছে। উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কেন্দ্রের ছাদে এই বাগান করা হয়েছে।
কৃষকদের মধ্যে যাদের বাসা বাড়িতে ছাদ রয়েছে সেখানে ফল গাছ ও শাক-সবজি যাতে চাষ করতে পারে তার জন্য অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যেই এই প্রদর্শনী ছাদ কৃষি বাগান। ছোট আয়তনের একতলা প্রশিক্ষন কেন্দ্রের ছাদে চিচিংগা, কুমরা, কাকরোল, শসাসহ মাচা করে এর চাষ করা হয়েছে। এর পাশাপাশি আম, ছোবেদা, মাল্টাসহ আরও কিছু ফলের চাষ করা হয়েছে। এই বাগান করে বিষমুক্ত শাক-সবজি ও ফলমুল উৎপাদন করা হচ্ছে।
বস্তার মধ্যে ও কাটা ড্রামে মাটির সাথে পরিমাণমত জৈব সার মিশিয়ে তৈরি করা মাটিতে ফলমুল ও শাক-সবজি চাষ করা হয়েছে এখানে কোন রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। ফেরোমেন সেক্স ও ব্যবহার ও জৈবিক উপায়ে পোকামাকর দমন করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই একবাতলা ফল উত্তোলন করা হয়েছে। তিনমাস পূর্বে এই বাগান উপজেলা কৃষি অফিসার ও তার সতীর্থরা পরিকল্পনা করে এই বাগান তৈরি করেছে।
উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ জানান, এই কেন্দ্রে প্রশিক্ষন নিতে আসা কৃষকদের মধ্যে ছাদ কৃষির প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করার জন্যই মূলত এই ছাদ বাগান করা হয়েছে। যাতে করে তারা তাদের বা তার আশেপাশের পাকা বসতবাড়ির ছাদে অনুরুপ ছাদ কৃষি করে পরিবারের চাহিদা অনুযায়ী বিষমূক্ত শাক-সবজি ও ফলমূল উৎপাদন করতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসাঃ খাদিজা জানান, ফেরোমেনসেক্স জাতীয় কৌটা ব্যবহার করে পোকামাকড় দমনের পাশাপাশি জৈবিক উপায়ে ব্যবহার করা হচ্ছে। এখানের উৎপাদিত শাক-সবজি ও ফলমূল বিষমুক্ত।










