ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির পাবলিক হরিসভায় ধর্মীয় ও আত্মসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট বরিশালের আওতায় ৯দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এই প্রশিক্ষণের হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য ও পুষ্টি, ভ‚মি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলার ২৫জন পুরোহিত ৯দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
বুধবার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী শ্রীমতি দোলাগুহ। সভাপতিত্ব করেন জুনিয়র কনসাল্টেন্ট শ্রীমতি চম্পা সেন। অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার শাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা। অন্যদের মধ্যে জুনিয়র কনসাল্টেন্ট জয়ন্ত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষক নিপুন মন্ডল এবং প্রশিক্ষনার্থী পুরোহিতদের মধ্যে বাদল চক্রবর্তী, রমেশ আচার্য্য বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে অসিমাঞ্চলী ফাউন্ডেশনের উদ্যোগে পুরোহিত ও সেবাহিতদের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
গত ২৩ জানুয়ারি ধর্মমন্ত্রনালয়ের সচিব মুঃ আ: হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা বশিরুল আলম, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম উপস্থিত ছিলেন।










