ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা পর্যায়ে ৪১তম শীতকালিন স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির পৌরসভার প্যানেল চেয়ারম্যান তরুন কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
বুধবর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেছেন। উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি, ঝালকাঠির পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিজয়ী দল ক্রিকেট বালক-বালিকা, বলিবল বালক-বালিকা, ব্যাডমিন্টন একক ও দ্বৈত বালক-বালিকা এবং এথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা অংশগ্রহণ করেছে।
জেলা পর্যায়ের এই ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগে সরকারি উচ্চ বিদ্যালয়ে, বালিকা বিভাগে কৃত্তিপাশা কমলীকান্দর নবীনচন্দ্র বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বলিবলে বালক বিভাগে রাজাপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিভাগে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া এথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রতিযোগীতা একক ও দ্বৈত বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়েছে।










