ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সৈন্ত্রাস, নৈরাজ্য, সংখালঘুদের উপর নির্যাতন, লুটপাট চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবিতে সভা প্রতিবাদ করেছে জেলা যুবদল।
শনিবার সকালে শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, সেলিম হাসান, বারেক হওলাদার, এসএম মাওলা মনির , যুবদলনেতা মো. শফিকুল ইসলাম সুজন। বক্ত্যারা বলেন, বিএনপি একটি শান্তি প্রিয় রাজনৈতিক সংগঠন। এখানে সন্ত্রাস ও চাদাবাজের কোন স্থান নেই। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
প্রসংগত, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মো: শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মো: সালাউদ্দিন শাহীন কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে শুক্রবার রাতে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।










