ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জামায়েতের আমির এডভোকেট মো. হাফিজুর রহমান, নায়েবে আমির এডভোকেট মো. আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. ফরিদুল হক, সহসেক্রেটারী মাও. আব্দুল হাই, পৌর আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারী মো. শাহাবুদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট মো. নাছির উদ্দিন, ছাত্র শিবিরের বর্তমান উপস্থিত ছিলেন।
সভায় জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান ও নায়েবে আমির এডভোকেট মো. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আক্কাস সিকদার, দুলাল সাহা, আজমীর তালুকদার। জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তাদের রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে সু-স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেসকল ছাত্ররা রক্ত দিয়েছেন এবং দেশজুড়ে সকল ক্ষেত্রে বৈষম্যবিলুপ না হলে তাদের রক্ত দান বৃথা হয়ে যাবে। তিনি আরও বলেন জামাতের ইসলামী বাংলাদেশ রাজনৈতিকভাবে এখন তারা বিএনপির জোটভ‚ক্ত নয় এবং আগামী দিনগুলিতে তারা নির্বাচনসহ সকল কর্মকান্ড বিএনপি ছাড়াই পরিচালনা করবেন।
বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুটপাট, অগ্নিসংযোগের প্রেক্ষিতে বলেন যারা মানুষ মেরে ঝুলিয়ে রাখে, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাদেরকে শাস্তি পেতে হবে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণ করবেন এবং তারা বিভিন্ন দাবীর প্রেক্ষিতে ধারাবাহিকভাবে সেক্টরভিত্তিক সংস্কার করে পরিচ্ছন্ন পরিবেশে নির্বাচন দিবেন তাতে সময় লাগবে। তিনি সতর্ক করে দেন আওয়ামীলীগের মত নৈরাজ্য ও বিশৃঙ্খলায় আগামীতে কেউ জড়ালে আবারও তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটতে পারে।










