ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমি আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১২ হাজার ৬শ বিঘা চাষের জন্য ১২শ ৬০জন কৃষককে বিঘা প্রতি চাষের জন্য ৫কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। সরকার এ জন্য ৮৫ লক্ষ ৯৯ হাজার ৫শ টাকা এই খাতে প্রণোদনা প্রদান করছে।
সোমবার বিকাল ৫টায় ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে কৃষকদের উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলি আহম্মেদ ও কৃষক শামীম আহম্মেদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ে এবং কৃষি অর্থনীতি সচল হয়। বিগত সরকারে আমলে সারে চাইতে গিয়ে ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। প্রকল্পের নামে জমির অপচয় রোধ করতে হবে। এবং প্রয়োজনের বেশি অধিক জমি অধিগ্রহনের প্রবনতা রোধ করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সাংবিধানীক ধারা অব্যহত রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিকভাবে সরজন্ত্র মোকাবেলা করে দৃঢ় মনোভাবের কারণে সাংবিধানিক দ্বারাকে অক্ষুন্ন রেখেছেন।










