ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী জগৎধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোন কোন মন্ডপে প্রতিমা নির্মান করে পূজা হচ্ছে তবে বেশিরভাগ পূজা মন্ডপে সাম্প্রতিক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা ও ভাংচুর, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে ঘট পূজার আয়োজন করা হচ্ছে।
জেলায় প্রায় শতাধিক পূজা মন্ডপে শ্রী শ্রী জগৎধাত্রী পূজা হচ্ছে। ঝালকাঠি পৌরসভায় তিনটি পূজা মন্ডপের মধ্যে কালিবাড়ি ও মদনমোহন আখরাবাড়ি পূজা মন্ডপে প্রতিমা নির্মান করা হলেও পূর্ব চাঁদকাঠি বাগান বাড়ি পূজা মন্ডপে ঘট পূজা হচ্ছে।










