ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশমাত্রিকা এবং জাতির মঙ্গলার্থে শ্রী শ্রী গুরু পূর্নিমা উপলক্ষ্যে ঝালকাঠিতে ৭দিনব্যাপী ধর্মীয় উৎসব শেষ হয়েছে।
শ্রী গুরু সংঘের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গন হরিসভা (আড়ৎদ্দারপট্টি) শ্রী গুরু সংঘ ঝালকাঠি জেলা শাখা আয়োজন করেছে। পরিবব্রাজাকাচার্য্যবর শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে এই উৎসব উৎসর্গ করা হয়েছে। এই মহাপুরুষ শ্রী শ্রী সংঘের প্রতিষ্ঠা করেছেন।
শুক্রবার দিবাগত ভোর রাতে ২৪ প্রহরব্যাপী বিরতিহীনভাবে মহানামসংকীর্ত্তন পরিবেশিত শেষ হয় এবং শনিবার দুপুরে মহোৎসবের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এই অনুষ্ঠানে ৫ হাজার বিভিন্ন বয়সের নরনারী প্রসাদ হিসেবে দুপুরের খাবার গ্রহণ করেন।










