ঝালকাঠি প্রতিনিধিঃ
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের খুন, হেফাজতের আলেমদের গণহত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও নিরপরাধ ছাত্র-জনাকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ বুধবার শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক রবিউল হোসেন তুহিন।
মিছিলটি শহর ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব অ্যডভোকেট আনিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা একজন খুনি। তাকে দেশে ফিরিয়ে এনে ১৭ বছরে যতগুলো গুম ও খুন হয়েছে তার বিচার করতে হবে।










