ঝালকাঠি প্রতিনিধিঃ
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ঝালকাঠিতে বিদ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড কাসিদার শিল্পীরা অংশ নেন।
শুক্রবার রাতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় পুলিশ সুপার উজ্জল কুমার রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত। গানে গানে শিল্পীদের কন্ঠে উঠে আসে শহীদদের স্মরণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী সুর। এ সময় মেতে ওঠে হাজারের অধিক শিক্ষার্থীরা। তারা ইচ্ছেমতো গানের সুরে সুর মিলিয়ে অনুষ্ঠান উপভোগ করে। দীর্ঘদিন পর এই কাওয়ালী সন্ধ্যার আসর যেন শহরকে পুনর্জীবিত করে তুলেছে।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে নিহতদের স্মরণ ও কাওয়ালী সন্ধ্যার এই আয়োজন করা হয়েছে।










